1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

৪৪ আরোহী নিয়ে রুশ জেট নিখোঁজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মে, ২০১২
  • ১৫৪ Time View

রাশিয়ার সুখোই সুপারজেট-১০০ বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটে বুধবার ইন্দোনেশিয়ার আকাশে নিখোঁজ হয়ে গেছে। অনুসন্ধান এবং উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাজধানী জাকার্তার দক্ষিণের আকাশে বিমানটি নিখোঁজ হয়ে যায়। এতে কমপক্ষে ৪৪ জন আরোহী ছিল।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজন্সির মুখপাত্র গাগাহ প্রাকোসো জানিয়েছেন, সকালে উড্ডয়নের পর ইন্দোনেশিয়ার বোগোর এলাকায় গিয়ে বিমানটি সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা বিমানটি এখনো খুঁজছি তবে এখনো নিশ্চিত নই এটি কোথাও বিধ্বস্ত হয়েছে কি না।’

রাশিয়ার পত্রিকা রিয়া নভোস্তি বিমানটি হারিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। বিমানে আটজন রুশ আরোহী ছিলেন বলে জানিয়েছে দৈনিকটি। তারা আরো জানিয়েছে, এটি একটি যাত্রীবাহী বিমান ছিল। ক্রেতাদের দেখানোর জন্য বুধবার সকালে এর পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ