1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ইরানে সড়ক দুর্ঘটনায় পরমাণু পরিদর্শক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১২
  • ১২৮ Time View

ইরানে সড়ক দুর্ঘটনায় জাতিসংঘের একজন পরমাণু পরিদর্শক নিহত হয়েছেন। মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায় আরো অন্তত একজন পরিদর্শক মারাত্মকভাবে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা ।

নিহত পরমাণু পরিদর্শকের নাম সিও ওক-সিওক। দক্ষিণ কোরিয়ার এই নাগরিক ইরানে পরিচালিত জাতিসংঘের পরমানু শক্তি সংস্থার(আইএইএ)পরিদর্শক দলের একজন সদস্য ছিলেন।

মারকাজি প্রদেশে অবস্থিত ইরানের পরমাণু স্থাপনা খন্দাব কমপ্লেক্সের পরিদর্শনে নিযুক্ত আইএইএ’র পরিদর্শক দলের সদস্য ছিলেন সিও ওক। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সংঘটিত দুর্ঘটনায় আহত অন্য পরিদর্শকের নাম জানা যায়নি।

ইরানের সরকারি সংবাদ সংস্থা জানায় , সড়ক দুর্ঘটনায প্রথমে মারাত্মকভাবে আহত হন দুই পরিদর্শক। পরবর্তীতে সিও মারা গেলেও অপর পরিদর্শক বেঁচে যান।

পরিদর্শকদের বহনকারী গাড়িটি যখন গতিপথ পরিবর্তন করছিল তখনই এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় আহত অপর পরিদর্শক স্লোভাকিয়ার নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

উল্ল্যেখ, তেহরান থেকে ১৮৬ কিলোমিটার দূরে অবস্থিত খন্দাব গ্রামে ভারি পানিভিত্তিক  পরমাণু চুল্লি নির্মাণ করছে ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ