1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আল জাজিরা প্রতিনিধিকে বহিষ্কার করেছে চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মে, ২০১২
  • ১৮৪ Time View

বিশ্বের প্রখ্যাত সংবাদ পরিবেশনাকারী টেলিভিশন চ্যানেল আল জাজিরা চীনে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে। বেইজিং চীনে কর্মরত আল জাজিরা প্রতিনিধির ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন প্রত্যাখান করলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

সম্প্রতি আল জাজিরা প্রতিনিধি মেলিসা চেনের ভিসার মেয়াদ এবং চীনের মাটিতে সাংবাদিকতা কার্যক্রম চালানোর অনুমোদন বা অ্যাক্রিডেশন কার্ডের মেয়াদ বাড়ানোর আবেদন প্রত্যাখান করে চীনা কর্তৃপক্ষ। এমনকি তার পরিবর্তে আল জাজিরার অন্য কোনো প্রতিনিধিকেও সেখানে কাজ করার অনুমতি ও ভিসা দিচ্ছে না চীন সরকার।

এদিকে চীনা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে আল জাজিরা। চীনে কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি দিতে  ইতিমধ্যেই দেশটির কর্তৃপক্ষের প্রতি বারংবার আহবান জানিয়েছে আল জাজিরা কর্তৃপক্ষ।

আল জাজিরা ইংলিশের প্রতিনিধি মেলিসা চেন গত ২০০৭ সাল থেকে চীনে কাজ করে আসছেন। এখানে অবস্থানকালীন সময়ে গত পাঁচ বছরে তিনি চীনের ওপর প্রায় ৪০০ প্রতিবেদন প্রকাশ করেন।

মূলত চীনের অর্থনীতি, অভ্যন্তরীণ রাজনীতি, বৈদেশিক নীতি, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার, শ্রমিক অধিকার ও মানবাধিকারের ওপর কভার স্টোরি তৈরি করতেন তিনি।

ধারণা করা  হচ্ছে চীনের আসন্ন নেতৃত্ব পরিবর্তনের সন্ধিক্ষণে রক্ষণশীল দেশটির ক্ষমতার রাজনীতির অন্দর মহলের ওপর লেখালেখির কারণে তার ওপর ক্ষুব্ধ হয় চীনা কর্তৃপক্ষ।

আল জাজিরা ইংলিশের পরিচালক সালাহ নাগেম চীনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেন,‘আমরা চীনের যে কোন সংবাদ প্রকাশ করতে এবং চীনে কার্যক্রম অব্যাহত রাখতে আন্তরিক। চীনা সংবাদসংস্থাগুলো যেভাবে পৃথিবীর অন্যত্র কাজ করার স্বাধীনতা পায় ,আমরাও ঠিক একই ভাবে চীনে সমান সুযোগের প্রত্যাশা করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ