1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

ফেসবুকের আইপিও মূল্য নির্ধারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১২
  • ১৫৩ Time View

ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও মূল্য নির্ধারণ করেছে পুঁজিবাজারে আসতে যাওয়া ইন্টারনেট ভিত্তিক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠান ফেসবুক।

বাজারে আসতে যাওয়া ফেসবুকের প্রত্যেকটি শেয়ারের আইপিও মূল্যমান ২৮ থেকে ৩৫ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ফেসবুকের শেয়ারের এই আইপিও মূল্য পুঁজিবাজারে এ যাবৎ আসা যে কোন ইন্টারনেট ভিত্তিক কোম্পানির আইপিও মূল্যের থেকে বেশি বলে জানা গেছে।

২০০৪ সালে শেয়ারবাজারে নামার সময়ে গুগলের প্রতিটি শেয়ারের আইপিও মূল্য নির্ধারণ করা হয়েছিলো ২৩ ডলারে।এ পর্যন্ত এটিই ছিলো কোনো ইন্টারনেট ভিত্তিক কোম্পানির শেয়ারের সর্বাধিক আইপিও মূল্য। শেয়ার বাজারে ফেসবুকের মুল্যমান ৮ হাজার ৫’শ কোটি থেকে ৯ হাজার ৫’শ কোটি ডলারের মধ্যে দাঁড়াবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

নিউইয়র্কের নাসডাক সূচকের অধীনে নিবন্ধিত হতে যাচ্ছে ফেসবুক। ধারণা করা হচ্ছে আগামী সোমবার থেকে বাজারে শেয়ার ছাড়া শুরু করবে ফেসবুক। তবে আনুষ্ঠানিকভাবে এর লেনদেন শুরু  হবে আগামী ১৮ মে থেকে।

মাত্র ৮ বছর আগে কার্যক্রম শুরু করা এই সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের বর্তমানে প্রায় ৯০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি ১’শ কোটি ডলার মুনাফা করে।

এছাড়া গত মাসে ফেসবুক দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন ফোটো শেয়ারিং অ্যাপলিকেশন ইনস্টাগ্রাম কিনে নেওয়ার ঘোষণা দেয়। এ জন্য তারা ১’শ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। এটি ছিলো প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় ক্রয় চুক্তি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ