1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

মিসরে আল বারাদির নেতৃত্বে নতুন দল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ১৬২ Time View

জাতিসংঘের পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) সাবেক মহাপরিচালক এবং শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ আল বারাদি মিসরে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

হোসনি মোবারকের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে সামনের সারিতে থাকলেও বিপ্লব পরবর্তী সময় তিনি আর সেভাবে জন সমক্ষে আসেননি। তাকেই মিসরে পরবর্তী প্রেসিডেন্ট বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা ত্যাগ করেন।

অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে নতুন রাজনৈতিক দল নিয়ে আবার জনগণের মধ্যে ফিরে এলেন আল বারাদি। জাতিসংঘের সাবেক এই নিউক্লিয়ার পর্যবেক্ষক তার দলের নাম দিয়েছেন ‘দ্য কনস্টিটিউশন পার্টি’।

তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থিতার আবেদনের সময় পেরিয়ে গেছে। সুতরাং আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে পাওয়া যাচ্ছে না।

নতুন দলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল বারাদি বলেছেন, তার লক্ষ্য মিসরীয়দের গণতন্ত্রের ছত্রছায়ায় ঐক্যবদ্ধ করা এবং এক সময় দেশ শাসনের ভার নেওয়া।

গত শনিবার তিনি সাংবাদিকদের বলেন, নতুন এই দলের নির্দিষ্ট কোনো আদর্শিক দৃষ্টিভঙ্গি নেই। ‘উদারনৈতিকতার’ তকমা এড়িয়ে চলার ব্যাপারেও তিনি খুব সতর্ক।

তবে বিশ্লেষকরা বলছেন, এটা খুবই পরিষ্কার পার্লামেন্টে প্রভাবশালী ইসলামপন্থী দলগুলোকে বিশেষ মুসলিম ব্রাদারহুডকে চ্যালেঞ্জ করতেই আল বারাদি মাঠে নামছেন। এ দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াও অনেকটা নিশ্চিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ