1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

বাস পোড়ানো বিএনপির পুরোনো অভ্যাস : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ১৪২ Time View

বাসে আগুন দেওয়া বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে আজকের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

আজ চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে দুটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে যায়।

এর আগে কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপির এক নেতার নির্দেশ ও পরিকল্পনায় বড় ধরনের মিডিয়া কাভারেজ পাওয়ার প্রত্যাশায় গণমাধ্যমের গাড়িতে হামলা চালানো হয়েছিল। ওই নেতার নিজের কণ্ঠের সেই পরিকল্পনা সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ