1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৭১ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে দেশে ফেরার সময়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আগামী ৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের সকল দলীয় সংসদ সদস্যদের সাথে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি বায়েজিদ আমহেদ খান উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবেন। এ সময়ে আওয়ামী লীগ ও দেশবাসী এবং বিশিষ্ট নাগরিকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন।’
প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

ওবায়দুল কাদের বলেন, বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। গণসংবর্ধনাকালে জনদুর্ভোগ যাতে না হয় সে জন্য দলীয় নেতাদের বিষয়টি মনিটর করতে হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী দেশের এবং আমাদের মাথা উঁচু করেছেন। বিশ্বের কাছে প্রধানমন্ত্রী এখন মানবিক নেত্রী। জাতিসংঘে প্রধানমন্ত্রী যে ৫ দফা দাবী তুলে ধরে বক্তব্য রেখেছেন তা বিশ্বব্যাপী আলোড়িত হয়েছে। বিশ্বব্যাপী তাঁর অবদানকে স্বরণীয় করে রাখতে তাকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ১৭ সেপ্টেম্বর নিউউয়র্কে পৌঁছান। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেন তিনি। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ছাড়াও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতায় মিয়ানমারের রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৫ দফা দাবী বিশ্ব স¤প্রদায়ের কাছে তুলে ধরেন শেখ হাসিনা।

অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ার যান তিনি। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর একটি হাসপাতালে তার পিত্তথলিতে অস্ত্রোপোচার হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ