1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে চেকপোস্ট খুলে দিয়েছে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ১১৭ Time View

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে দুটি অভিবাসন চেকপোস্ট খুলে দিয়েছে ভারত। গতকাল রবিবার বার্তা সংস্থা পিটিআইয়ে এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজোরামের লোংয়ালাই জেলার জরিনপুই সীমান্তের চেকপোস্টকে অভিবাসন চেকপোস্ট হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। বৈধ কাগজপত্রসহ সবাই মিয়ানমার থেকে ভারতে অথবা ভারত থেকে মিয়ানমারে এই চেকপোস্টের মাধ্যমে যাতায়াত করতে পারবেন।

অপর এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিজোরামের লুঙলেই জেলার কাউরপুইচুয়াহ চেকপোস্টকে অভিবাসন চেকপোস্ট হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। এই চেকপোস্টের মাধ্যমে বৈধ কাগজপত্রসহ সব ধরনের মানুষ বাংলাদেশ থেকে ভারতে অথবা ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করতে পারবেন। মিজোরামের কাউরপুইচুয়াহ এলাকাটি বাংলাদেশের নদী সীমান্তে অবস্থিত একটি এলাকা।

ভারত ও মিয়ানমারের সীমান্তে অবস্থিত মিজোরামের জরিনপুই চেকপোস্টকে মাল্টি-মডেল প্রকল্প হিসেবে বেছে নেয়া হয়েছে। জরিনপুই এলাকাটি মিয়ানমারের সিত্তে বন্দর থেকে ২৮৭ কিলোমিটার দূরের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। ২০১২ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিয়ানমার সফরের সময় একটি চুক্তি হয়। ওই সময় এক যৌথ বিবৃতিতে জরিনপুইকে চেকপোস্ট হিসেবে বেছে নেয়ার কথা জানানো হয়।

গত ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো মিয়ানমার যান। মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারত-মিয়ানমারের সীমান্ত আছে অরুনাচল, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সঙ্গে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের এই সীমান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ