1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন শাভেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১২
  • ২০৮ Time View

কিউবায় চিকিৎসা গ্রহণ শেষে রাজধানী কারাকাসে ফিরে এসেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের ভেনিজুয়েলা প্রত্যাবর্তনের সংবাদ প্রচারিত হয়। ক্যানসারে আক্রান্ত শাভেজ চিকিৎসা নেওয়ার জন্য প্রায় ১১ দিন আগে কিউবার রাজধানী হাভানা গিয়েছিলেন।

বৃহস্পতিবার সকালের দিকে রাজধানী কারাকাসে অবতরণের পর শাভেজকে সুস্থ ও সতেজ দেখাচ্ছিলো। এ সময় তাকে দেশের ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে আলাপে ব্যস্ত থাকতে দেখা যায়।

ভেনিজুয়েলার জনপ্রিয় এই প্রেসিডেন্ট আগামী মেয়াদেও নির্বাচিত হওয়ার জন্য অক্টোবর মাসে অনুষ্ঠেয় আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মার্চ থেকে শাভেজ কিউবায় নিয়মিত রেডিও থেরাপি নিচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে তার শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়।

তবে তার শরীরের প্রথম টিউমার অপসারণ করা হয় গত বছরের জুন মাসে। এর পর থেকেই তাকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার তিনি সর্বশেষ ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন। কিউবা থেকে টেলিফোনে দেওয়া বক্তৃতায় তিনি তার মৃত্যুর গুজব ছড়ানোর জন্য নিন্দুকদের তীব্র সমালোচনা করেন। তার শারীরিক পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক আছে বলেও এ সময় দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ