1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিতর্ক করা বিএনপির অভ্যাস: তোফায়েল আহমেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ১১৭ Time View

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সব কিছুতেই বিতর্ক করা বিএনপির অভ্যাসে পরিনত হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতারা অতিরিক্ত কথা বলেন। তারা সব সময়ে যে কোন বিষয়কে বিতর্কীত করতে চায়। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তিনি আজ সোমবার শহরের গাজিপুর রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, এবারের নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ ছাড়া বিকল্প কোন নেই। বর্তমান সরকারের আমলে সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে গেছে এটা আর কারো পক্ষে সম্ভব হতোনা। আমাদের দারিদ্র্যের সংখ্যা ৪৩ থেকে কমে ২২ ভাগে নেমে এসেছে। আগামী ২০৩০ সালের মধ্যে হত দরিদ্রের সংখ্যা ৩ শতাংশের নিচে নেমে আসবে।

আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের দারিদ্র্য বিমোচন করা, যাতে মানুষ পেট ভরে খেতে পারে ও হাঁসি মুখে জীবন যাপন করতে পারে। দেশের গ্রামগুলোর উন্নয়নেও সরকার ব্যাপক কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ