1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

বিএনপির সহায়ক সরকারে বিশ্বাসী নই : এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ১৫৩ Time View

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয়পার্টি বিএনপির ফর্মুলা নির্বাচনকালীন সহায়ক সরকারে বিশ্বাসী নই, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আজ সোমবার সন্ধ্যার পূর্বে নারায়ণগঞ্জ বন্দরে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় জাতীয়পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের জন্মদিন ও নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যারয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাতীয়পার্টি আগামী নির্বাচনে মহাজোটে থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোটে থাকব কিনা তা সময়েই বলে দেবে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির সভাপতি ও স্কুলের সভাপতি আবুল জাহরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান, আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়য়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর খালেদ আখতার (অব.), ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ, সোনারগাঁ-০৩ এর জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, আজ আমি কোনো রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করব না। যেহেতু আমি রাজনৈতিক প্রোগ্রামে আসি নাই। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানকে আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছি, নারায়ণগঞ্জকে থানা থেকে জেলায় রূপান্তর করেছি, কাঁচপুর ব্রিজ আমি করেছি, এই মহাসড়ক আমি করেছি, এরকম অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানকে দিয়ে করিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ