1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

এদেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০১৭
  • ১৬৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘এদেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই আমরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়নে সব রকম ব্যবস্থা গ্রহণ করবো।

আজ শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পাঁচদিনব্যাপী ঈদ আনন্দ উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পুষ্পিত বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, শহীদ শেখ রাসেল ভাস্কর্য ও জামদানি পল্লী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, সরকার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

বৈকালিক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ এর সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী আনিসা, রুমা গোপ, ছোট খালেক দেওয়ান, ওস্তাদ সোলাইমান, পীযুষ ইসলাম এবং লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ।

বিপুলসংখ্যক দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ