1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান ওবায়দুল কাদেরের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ১৭৪ Time View

দেশের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

দেশের রাজনীতিতে সংযমের অভাব উল্লেখ করে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকবে, একেকজনের মতাদর্শ একেক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে স্থিতিশীলতা ও শান্তি এবং গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার জন্য তিনি আজকের এই পবিত্র দিনে রাজনীতিবিদদের শপথ নেয়ার আহবান জানান।

এ সময় সেতু মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, পৌর মেয়র জহিরুল হক রায়হান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ