1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

আ.লীগে অনুপ্রবেশকারীদের সদস্যপদ নবায়ন করা হবে না : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ২১০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে দলের ভেতরে (আওয়ামী লীগে) বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্যপদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সে জন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে সে জন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাই-বাছাই করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে জেলা পর্যায়ের নেতাদের হাতে নতুন সদস্য সংগ্রহের ফরম বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে তিনি কথা বলেন।

২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এখন সারা দেশে এ কার্যক্রম শুরু হবে।
ইভিএম প্রসঙ্গে প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ইভিএম এর দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে এনালগে থাকতে চাই না। ভোটও ডিজিটাল পদ্ধতিতে হবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনারের কাছে এই যুক্তি জোরালোভাবে তুলে ধরবো।’

বিচার বিভাগ করায়ত্ত করতে চায় সরকার-বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিচার বিভাগ বিএনপি করায়ত্ত করেছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়েছিল বিএনপি।’
বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কিভাবে অনুমতি দেবে। তাদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিমানবন্দরে এক সম্পাদক আরেক সম্পদককে মেরেছে। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ করে তুলেছে। একজন আরেকজনকে সরকারের দালাল বলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার নেতারা মারামারি করে। কেন্দ্রীয় নেতাদের পালিয়ে ঢাকায় আসতে হয়।’

এ সময় অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ