1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

জন্মদিনে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত মহিউদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৩ Time View

চট্টগ্রাম: ৭৩ বছরে পা দিয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। জন্মদিনে মহিউদ্দিনকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তার বাসায় মানুষের ঢল নামে।  দুপুরে মহিউদ্দিনের বাসভবন লোকে লোকারণ্য হয়ে উঠে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিনভর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন বর্ষীয়ান এ রাজনীতিক।  পারিবারিকভাবে জন্মদিনের কোন আনুষ্ঠানিকতা না থাকলেও বাসায় যাওয়া অতিথিদের জন্য মেজবানের আয়োজন করা হয়।

মহিউদ্দিনের ঘনিষ্ঠ কয়েকন নেতা বাংলানিউজকে বলেন, মহিউদ্দিন ভাই কখনোই জন্মদিন পালন করেন না।  তবে প্রতিবারই নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে যান।  মহিউদ্দিন ভাই মেয়র নেই।  চট্টগ্রামের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে গত কয়েক বছর শুভেচ্ছা জানাতে যাওয়া নেতাকর্মীর সংখ্যা অনেক কমে গিয়েছিল।  হাতেগোণা ঘনিষ্ঠরাই যেতেন।  কিন্তু ছেলে নওফেল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ার পর এবার পরিস্থিতি পাল্টে গেছে।  হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে এসেছে।

হাল আমলে প্রথমবারের মতো মহিউদ্দিনকে বাসায় গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ