1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে সালমানের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ নিম্নচাপ দুর্বল হলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস বিএনপির সাথে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: উপদেষ্টা জাহেদ হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস অ্যানথ্রপিকের আইপিও: ২ ট্রিলিয়ন ডলারের মূল্যায়নের সম্ভাবনা

আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ১৭৪ Time View

ঢাকা: নিজেকে সব আমেরিকানের প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে জয় নিশ্চিত হওয়ার মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা বলেন।

তিনি প্রথমেই জানান, তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন অভিনন্দন জানিয়েছেন। তিনিও হিলারি ও তার পরিবারকে অভিনন্দন জানান।

ট্রাম্প বলেন, বিভেদের ক্ষত ভুলে আমাদের আবার এক হতে হবে। আমরা একসঙ্গে কাজ করবো। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট পদে নিজের লড়াই সম্পর্কে ট্রাম্প বলেন, আমি এজন্য এসেছি যেন আমরা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমেরিকাকে গ্রেট করার জন্য কাজ করবো।

ধনকুবের থেকে প্রেসিডেন্ট হওয়া এ রাজনীতিক বলেন, আমি ব্যবসা করে সারাবিশ্বের জন্য অনেক কিছু করেছি। এখন দেশের জন্য কিছু করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ