1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

সব হিসাব উড়িয়ে ইতিহাস গড়লেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ১৮৪ Time View

ঢাকা: সব হিসাব-নিকাশ উড়িয়ে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হলেন তিনি।

৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে শেষ খবর পর্যন্ত ২৭৬ ভোট ঝুলিতে ভরেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।

নির্বাচনে শেষ খবর পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৬৭  লাখের বেশি ভোট। আর হিলারি পেয়েছেন ৫ কোটি ৫৭ লাখের বেশি ভোট।

ট্রাম্পের এ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ হিসেবে পরিচিত অঙ্গরাজ্য ফ্লোরিডার ২৯টি ইলেক্টোরাল ভোট। একইসঙ্গে নর্থ ক্যারোলিনার ১৫টি ও উইসকনসিনের ১০টি ইলেক্টোরাল ভোট জয় করে নেন ডোনাল্ড ট্রাম্প। এগিয়ে ছিলেন মিশিগানের ১৬টি ও পেনসালভানিয়ার ২০টি ইলেক্টোরাল ভোটেও।

স্থানীয় সময় মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। কোনো কোনো রাজ্যে ভোটগ্রহণ শেষ না হতেই ইলেক্টোরাল ভোটের ফলাফল আসতে শুরু করে।

যেখানে দেখা যায়, প্রথম থেকেই এগিয়ে ছিলেন ট্রাম্প। খানিক সময় হিলারি এগিয়ে গেলেও হঠাৎই পাল্টে যায় চিত্র। এরপর থেকে ট্রাম্পের পালেই হাওয়া বইতে থাকে। যা তাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ইলেক্টোরাল ভোটের বন্দরে পৌঁছে দেয়।

বিভিন্ন স্টেটে সুষ্ঠু ভোটগ্রহণের খবর এলেও ক্যালিফোর্নিয়ার আজুসা এলাকার একটি কেন্দ্রের কাছে গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও তিনজন আহত হন। ওই ঘটনায় কেন্দ্রটিতে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ থাকে।

এছাড়া কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ মেশিনে সাময়িক সমস্যার কথা বলা হয়েছে বিভিন্ন খবরে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৪ কোটি ২০ লাখ ভোটার আগাম ভোট দেন। যা ২০১২ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। ২০১২ সালে আগাম ভোট দেন ৩ কোটি ২৩ লাখ ভোটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ