1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে

রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী ৪ অক্টোবর (রোববার) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশন অডিটোরিয়ামে (লেভেল-১) এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান, কমিশনারবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিসহ প্রায় সংশ্লিষ্ট ১ হাজার অংশীজন উপস্থিত থাকবেন।

বিএসইসির উদ্যোগে আয়োজিত এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য হলো ‘ইনভেস্টর রেজিলিয়েন্স, ডিজিটাল ডেসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’। উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইনভেস্টর রেজিলিয়েন্স, ডিজিটাল ডেসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’ প্রতিপাদ্যের ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা অংশ নেবেন।

প্যানেল আলোচনায় বিনিয়োগকারীদের সচেতনতা ও সুরক্ষা, ডিজিটাল প্রতারণা এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ