1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে

ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি কার্ডিয়াক কনসালটেন্সি’র আয়োজন করা হয়েছে। এর আওতায় হাসপাতালে আগত দর্শনার্থী, রোগীদের স্বজনসহ সাধারণ মানুষ হৃদ্‌যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন তারা।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতালটিতে হৃদরোগ ও প্রতিকার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোহাম্মদ উদ্দিন। সেমিনারে দেশের বরেণ্য কার্ডিওলজিস্টরা অংশ নেন।

সেমিনারে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোকাদ্দাস হোসেন (সাদী) ও ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান। এ সময় মেডিকেল ডিরেক্টরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে শুরু হয়ে র‍্যালিটি গ্রিন রোড ও মিরপুর রোড প্রদক্ষিণ করে পুনরায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এসে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল ডিরেক্টর, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দেশের প্রথম এনএবিএইচ স্বীকৃত হাসপাতাল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ‘বিশেষ সেবা পক্ষ’ শুরু হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

বিশেষ সেবা পক্ষের আওতায় কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে হৃদ্‌যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকছে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ