1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বক্তব্য রাখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম – ছবি : সারাবাংলা

ঢাকা: শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

এদিন মামলাটিতে ১৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে তার জবানবন্দি শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (৪ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর তামিম বলেন, তদন্ত কর্মকর্তা আংশিক জবানবন্দি দিয়েছেন। আগামী রোববার তিনি বাকি জবানবন্দি উপস্থাপন করবেন। তার সাক্ষ্যের মধ্য দিয়ে এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

এরপর আসামিপক্ষ চাইলে নিজেদের সাক্ষ্য উপস্থাপনের সুযোগ পাবেন জানিয়ে তিনি বলেন, সাক্ষ্যগ্রহণ শেষ হলে মামলাটির যুক্তিতর্ক শুরু হবে।

তামিম বলেন, ‘জিয়াউল আহসানের বিরুদ্ধে আমরা যেসব অভিযোগ এনেছিলাম, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রতিটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের বিষয়ে প্রসিকিউটর বলেন, তদন্তের সময় তিনি কীভাবে কাজ করেছেন, কার কার জবানবন্দি নিয়েছেন, কোথায় কোথায় গেছেন এবং কী ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন—এসব বিষয় তিনি তার জবানবন্দিতে তুলে ধরেছেন।

মামলায় তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথাও উল্লেখ করেন তামিম।

তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসান কীভাবে ‘কিলার’ হয়ে উঠেছিলেন—এমন অভিযোগের বিভিন্ন দিক উঠে এসেছে। একই সঙ্গে র‍্যাবের কর্মকর্তারা কীভাবে ধীরে ধীরে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েছিলেন, সে বিষয়েও সাক্ষ্যে তথ্য এসেছে বলে দাবি করেন তিনি।

তবে প্রসিকিউশনের এসব বক্তব্য মামলার বিচারিক প্রক্রিয়ার অংশ অভিযোগের চূড়ান্ত সত্যতা ও আসামির দায় সম্পর্কে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ