1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং নিয়ে টাইমস হায়ার এডুকেশনের সবশেষ তালিকায় প্রথম ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে।

মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিং তালিকায় সেরা ১০০০ এর মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের ৪০টি ও পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় আছে।

আজ বুধবার প্রকাশিত এ তালিকায় বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

এছাড়া, ১০০০ থেকে ১২০০-এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'।

এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবং যৌথভাবে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

তালিকায় ভারতের মধ্যে শীর্ষ হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান ২৫৪তম। আর পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কায়েদ এ আজম ইউনিভার্সিটির অবস্থান ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ