1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ঢাকা: সারের ডিলার নিয়োগের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু তথ্য ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানায়, ডিলার নিয়োগের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো সারের ডিলারদের তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত নিয়োগের কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

কৃষি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কৃষকদের মাঝে সঠিক সময়ে সার পৌঁছে দেওয়ার লক্ষে ডিলার নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করার চেষ্টা চলছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি ডিলার নিয়োগের তারিখ ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষ ও ডিলার পদপ্রার্থীদের কোনো ধরনের অপ্রমাণিত তথ্যে বিভ্রান্ত না হয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ