1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ায় হাই কোর্টের রুল নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

‘৭ নভেম্বরের কর্মসূচি কঠোর হস্তে প্রতিহত কর‍া হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ২১২ Time View

ঢাকা: সিপাহী বিপ্লবের নামে ৭ নভেম্বর কোনো কর্মস‍ূচি বের করা হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তা কঠোর হস্তে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর  মোহাম্মদপুরে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হানিফ বলেন, সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ১২শ’ সৈন্যকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিলো। বিপ্লব দিবসের নামে কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করলে কঠোর ভাবে তা প্রতিহত করা হবে। ন্যক্করজনক হত্যাকাণ্ডের সমর্থন করে কর্মসূচি নিলে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমান বজলু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ