1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

ঘুষ দিয়ে পালানো ঠেকাতে কারাগার পাহারায় কুমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ২০৬ Time View

ইন্দোনেশিয়ায় মাদক বিক্রি কিংবা চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জন্য একটি গোটা 4দ্বীপে কারাগার বানিয়ে তা কুমির দিয়ে পাহারা দেয়ার প্রস্তাব করা হয়েছে। আর এই প্রস্তাব করেছেন দেশটির মাদকবিরোধী সংস্থার প্রধান বুদি ওয়াসেসো। ওয়াসেসো বলেন, অনেক সময় কুমির মানুষের চেয়ে ভালোভাবে পাহারা দিতে পারে, কারণ এদের ঘুষ দেয়া যায় না। তিনি আরও বলেন, সবচেয়ে মারাত্মক কুমির খুঁজে বের করতে তিনি দ্বীপ-রাষ্ট্রটির বিভিন্ন এলাকা সফর করবেন। পৃথিবীর যেসব দেশে খুব কঠোর মাদক বিরোধী আইন রয়েছে, ইন্দোনেশিয়া তার মধ্যে একটি। দেশটিতে মাদক সংক্রান্ত মামলায় ৪ বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ থাকলেও ২০১৩ সালে এই বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়।
ওয়াসেসো ইন্দোনেশিয়ার একটি স্থানীয় ওয়েবসাইটকে বলেন, একটি দ্বীপ-কারাগার বানানোর পর আমরা যত বেশি সম্ভব কুমির সেখানে রাখব।
দ্বীপ-কারাগার বানানোর পরিকল্পনাটি অবশ্য এখনো খুবই প্রাথমিক অবস্থায় আছে। কোথায় এটি হবে বা কবে এটি খুলে দেয়া হতে পারে তা এখনো ঠিক করা হয়নি। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ