1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

মিয়ানমার নির্বাচনে সুকির দলের জয়জয়কার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ১৮১ Time View

মিয়ানমার নির্বাচনে অং সান সুকি’র দলের জয়জয়কার। আজ সোমবার মিয়ানমারের 3নির্বাচনে তারা ৮০ শতাংশের বেশি আসন জয়ের পথে রয়েছে। এদিকে এ নির্বাচনে আগাম পরাজয় স্বীকার করে নিয়েছেন ক্ষমতাসীন ইউএসডিপির চেয়ারম্যান তাই ও। সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অং সাং সু চি’র দলের কাছে তার পরাজয়ের কথা স্বীকার করে নেন। তিনি বলেন, আমরা হেরেছি। আমি নির্বাচনের ফলাফল মেনে নেব। তিনি বলেন, আমরা এই এলাকার জন্য অনেক কাজ করেছিলাম। এখানে আমরা হেরে যাবো কখনো ভাবিনি। যাই হোক এটা জনগণের রায়।
অপরদিকে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের এই সাফল্যে সামরিক বাহিনীর কাছ থেকে ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দলের মুখপাত্র উইন তেইন এএফপিকে বলেন, আমরা দেশব্যাপী ৭০ শতাংশের বেশি আসনে জয়ের পথে রয়েছি। কিন্তু নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।
প্রসঙ্গত দেশটিতে ২৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরে এটা নিশ্চিত যে সু চি’র দল এনএলডির কাছে শোচনীয়ভাবেই হারতে যাচ্ছে ক্ষমতাসীনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ