1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

কেনেডির গাড়ির নম্বর প্লেট নিলামে এক লাখ ডলার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ১৮৯ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গাড়িতে করে যাওয়ার সময় তাকে গুলি করে 9হত্যা করা হয় সেই গাড়ির একজোড়া নম্বর প্লেট নিলামে এক লাখ ডলারে বিক্রি হয়েছে। যিনি প্লেট-দুটো নিলামে কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে।
টেক্সাসের ডালাসে ১৯৬৩ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট কেনেডিকে গুলি করে হত্যা করার পর লিমোজিনটিকে যখন আপগ্রেড করার জন্যে পাঠানো হয়েছিল তখন ওই দুটো নম্বর প্লেট খুলে রাখা হয়েছিল। কোম্পানির মালিক ওই নম্বর প্লেট-দুটো খুলে প্রেসিডেন্ট কেনেডির মেয়ের কাছে পাঠিয়ে দেয়।
ওই প্লেটে গাড়ির নম্বর লেখা- এএ-৩০০। ধারণা করা হয়েছিল ডালাসে উঠা নিলামে নম্বর প্লেটটি ৪০ হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু পরে তা এর চেয়েও দ্বিগুণ মূল্যে বিক্রি হয়েছে।
উত্তরাধিকার সূত্রে যিনি এই নম্বর প্লেট পেয়েছেন সেই জেন ওয়াকার বলেছেন, ‘আমি এই প্লেটের তাৎপর্য সম্পর্কে জানতাম। সে কারণে আমি ওসব ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলাম। কখনো কখনো আমি প্লেট-দুটোকে ড্রয়ার থেকে বের করে বন্ধুদের দেখাতাম।’
টাইটানিক ডুবে যাওয়ার আগে শেষ ডিনারের মেন্যুও ওই নিলামে বিক্রি হয়েছে। ওই মেনুর দাম উঠেছিলো প্রায় ১ লাখ ২০ হাজার ডলার। মেনুতে ছিল ঝিনুক ও হাঁসের ছানার রোস্ট। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ