1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নীতি সংশোধন, নিট কাপড় নিয়ে নিষেধাজ্ঞার ধারা বাদ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১০০০-এ ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেত্রকোণায় হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

মিয়ানমারের নির্বাচনের ভোট গণনা চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ২০৮ Time View

মিয়ানমারে গত ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে সাধারণ নির্বাচন 12অনুষ্ঠিত হওয়ার পর এখন ভোট গণনা চলছে। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন অধিকাংশ ক্ষেত্রেই অবাধ ও সুষ্ঠু হয়েছে। বিরোধী রাজনৈতিক দল অং সাং সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সমর্থকরা প্রত্যাশা করছেন তারাই বেশি ভোট পাবেন। তবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয় অর্জন করার পথে তাদের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার কথা রয়েছে আজ স্থানীয় সময় সকাল ৯টায়। তবে তার আগেই ইয়াগুনে দলিয় অফিসে রাতে ভিড় জমায়েত হতে থাকে এনএলডিপির নেতা কর্মীর। অং সাং সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এই সমর্থকরা আশা করছেন নির্বাচনে বেশি ভোট পেয়ে তারাই বিজয়ী হবে।
ভোট গণনা যেহেতু চলছে তাই দলের একজন কর্মকর্তা লিখিত একটা বার্তা পরে সবায়কে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা অবধি শান্ত ভাবে অপেক্ষা করার আহভান জানান।
১৯৯০ সালের পর এই প্রথম মুক্ত প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। পর্যবেক্ষকরা বলছেন ৮০ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল ভোট কেন্দ্র। একজন ভোটার বলছেন ‘এখন যা হচ্ছে দেশে সেটা নতুন নেতা এসে পরিবর্তন করে দেবেন। আমি মনে করি যে সরকার গঠন করবেন তিনি আমাদের জন্য সর্বোচ্চ ভাল ব্যবস্থা করবেন।’
যদিও এনএলডিপি প্রত্যাশা করছে তাদের দল জয়ী হবে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পাওয়াটা কতটা নিশ্চিত হবে সে বিষয়ে এখনি মত দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।
এনএলডিপিকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে। কারণ পার্লামেন্টের এক চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। আর বর্তমান ক্ষমতাসীন ও এনএলডিপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ইউএসডিপি পার্টি সেনা সমর্থিত।
এই নির্বাচনে ৯০ টির বেশি দল থেকে ছয় হাজারের বেশি প্রার্থী অংশ নেন। তবে যদি এনএলডিপি জেতে তারপরেও দেশটির সংবিধানের একটি ধারা অনুযায়ী মিজ সু চি নিজে প্রেসিডেন্ট হতে পারবেন না – কারণ তার দুই সন্তান ব্রিটিশ নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ