1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

ব্যাভিচারের দায়ে আফগান তরুণীকে পাথর ছুড়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ১৮৬ Time View

আফগানিস্তানে সম্প্রতি বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে এক নারীকে পাথর ছুড়ে 8হত্যা করা হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা পাথর ছুড়ে হত্যার ৩০ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে। দেশটির সামজিক মাধ্যমগুলোতে ওই হত্যার ভিডিও ছড়িয়ে পড়ার পর টনক নড়েছে স্থানীয় প্রশাসনের।
৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই তরুণীকে একটি গভীর গর্তে রেখে অনবরত পাথর ছুড়ছেন কয়েকজন পাগড়ি পড়া পুরুষ। মেয়েটি বাঁচার জন্য ক্রমাগত চিৎকার করে চলেছেন। কিন্ত তার আর্তনাদে কারো মন গলেনি। অন্যদিকে তার প্রেমিককে চাবুক মারা হচ্ছে।
জানা গেছে, সেই নারীর নাম রোখসানা এবং তার বয়স ১৯ থেকে ২২ এর মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে পাথর ছুড়ে মারার সময় সেই নারী চিৎকার করছেন।
একটি সংবাদ সংস্থা বলছে, তালেবান নিয়ন্ত্রিত এলাকা ঘোর প্রদেশে এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে। রেডিও ফ্রি ইউরোপের খবরে বলা হয়েছে, সেই নারী বিয়ের উদ্দেশ্যে তার ২৩ বছর বয়সী প্রেমিকের সাথে ঘর থেকে পালিয়ে গেছে।
স্থানীয় তালেবান এবং ধর্মীয় নেতারা তাকে পাথর মেরে হত্যা করে। রোখসানাকে পাথর মেরে হত্যা করা হলেও তার প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেয়া হয়।
আফগানিস্তানে এ ধরনের হত্যাকাণ্ড বিরল ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে কাবুলের কেন্দ্রস্থলে এক নারীকে পিটিয়ে এবং গায়ে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করা হয়। তার বিরুদ্ধে কোরআন পোড়ানোর মিথ্যে অভিযোগ তোলা হয়েছিল।
সেই হত্যাকাণ্ড আফগানিস্তানের ভেতরে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ