1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

চীনের সাবেক নিরাপত্তা প্রধানের সহযোগীর ১২ বছরের কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ১৯০ Time View

চীনের কমিউনিস্ট পার্টির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাবেক নিরাপত্তা প্রধান ঝু ইয়াংক্যাং-এর 12সহযোগী লি চংজিকে মঙ্গলবার দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
লি চংজি ১১ মিলিয়ন ইয়েন (১ দশমিক ৭ মার্কিন ডলার) ঘুষ নেয়ার জন্য দন্ডিত হন। নানচাং পিপল্স ইন্টারমিডিয়েট কোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তার কাছ থেকে এক মিলিয়ন ইয়েন জব্দ করা হয়েছে।
তিনি ঝু’র ক্ষমতার অন্যতম প্রধান ঘাঁটি সিচুয়ান প্রদেশের রাজনৈতিক পরামর্শ বোর্ডের সদস্য ছিলেন।
প্রেসিডেন্ট শী জিনপিং-এর দুর্নীতি দমন অভিযান চলাকালে সাবেক নিরাপত্তা প্রধান ঝু-এর কারাদন্ডপ্রাপ্ত সহযোগীদের মধ্যে লী সর্বশেষ।
ঝু ইয়ংকাং চীনের নিরাপত্তা প্রধান থাকাকালে ব্যাপক ক্ষমতা কুক্ষিগত করেন এবং কমিউনিস্ট পার্টির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য হন। জুন মাসে তাকে উৎকোচ নেয়া ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করাসহ বেশ কিছু অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। গত মাসে এক সপ্তাহের মধ্যে ঝু-এর সাবেক সহযোগীদের মধ্যে কমপক্ষে পাঁচ জনকে আদালতের মুখোমুখি হতে হয়েছে।
মঙ্গলবার গিলিন ইন্টারমিডিয়েট পিপল কোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, হুনান প্রদেশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াং বাওয়াকে দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ