1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

আবারও সেলফি তুলতে গিয়ে মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২২৯ Time View

আবারও ভারতে ট্রেনের মাথায় উঠে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনা 16ঘটেছে। ভাবতে পারেনি এটাই শেষ সেলফি হবে শাহিলের। সেলফি তোলার সঙ্গে সঙ্গেই ট্রেনের ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের নাহুর স্টেশনে। পুলিশ জানায়, মৃতের নাম শাহিল সি. ঈশ্বরকার (১৪)। মুম্বইয়ের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল শাহিল।
গত রবিবার বাবার কাছ থেকে একটি নতুন মোবাইল ফোন উপহার পেয়েছিল শাহিল। সেই মোবাইল ফোন নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরোয় এবং ওই মোবাইলে সেলফি তোলার ইচ্ছা হয় শাহিলের। সেলফির জন্য সে বেছে নেয় নাহুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ছাদ। বন্ধুরা না উঠলেও শাহিল একাই ট্রেনটির ছাদে উঠে পড়ে। খেয়াল করেনি তার মাথার উপর দিয়ে ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তার গিয়েছে। তারপর ট্রেনের ছাদে দাঁড়িয়ে মোবাইলে সেলফি ক্লিক করার সময়ই ট্রেনের ওই বিদ্যুৎবাহী তার শাহিলের মাথায় ঠেকে এবং সঙ্গে সঙ্গে আগুনের ঝলকানি শুরু হয়। কিছুক্ষণ এভাবে চলার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শাহিল। ততক্ষণে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। তারপর স্টেশন আধিকারিকরা সঙ্গে সঙ্গে শাহিলকে রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসক শাহিলকে মৃত বলে ঘোষণা করে।
রেল সূত্রে জানাযায়, এই নিয়ে সেলফি তুলতে গিয়ে চলতি বছরেই ২ জনের মৃত্যু হল। এর আগের ঘটনাটি ঘটে জানুয়ারিতে যোগেশ্বরী স্টেশনে। গণেশ কুমকুমবাটি নামে ১৬ বছরের এক কিশোর শাহিলের মতোই ট্রেনের মাথায় উঠে সেলফি তুলতে যায় এবং ২৫ হাজার ভোল্টের ট্রেনের ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ