1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

সাগর ও শম্পা’র ‘আই লাভ ইউ প্রিয়া’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ৩২১ Time View

ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো-সুপার হিরোইন খ্যাত নায়ক-নায়িকা সাগর ও শম্পা 23কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন জীবন বেশ সুখেই কাটছে তাদের। তবে এর সঙ্গে নতুন আরেকটি খবরে বেশ খোশ মেজাজে রয়েছেন পর্দা ও বাস্তব জীবনের এ জুটি। আর সেটা হলো আগামী ২০ নভেম্বর তাদের অভিনীত ক্যারিয়ারের প্রথম ছবি ‘আই লাভ ইউ প্রিয়া’ মুক্তির মিছিলে যোগ দিচ্ছে। পরিচালক মামুন খান পরিচালিত এ ছবির মাধ্যমে সাগর-শম্পা প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। যদিও তাদের অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি মাহবুব হোসেন মুরাদের ‘মনের মধ্যে লেখা’। অভিনয় জীবনের প্রথম ছবি ‘আই লাভ ইউ প্রিয়া’ মুক্তির খবর পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত সাগর ও শম্পা। পাশাপাশি আরেকটি খবর হলো বিয়ের পর এটাই প্রথম ছবি যা মুক্তি পেতে যাচ্ছে। নায়ক সাগর বলেন, অনেক যতœ করে নির্মাণ করা হয়েছে ‘আই লাভ ইউ প্রিয়া’। ছবিটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আশা আছে ছবিটি সবার মন জয় করবে। শম্পা বলেন, রোমান্টিক অ্যাকশন ছবি ‘আই লাভ ইউ প্রিয়া’য় সাগর ও আমার সঙ্গে আরও রয়েছেন ফারজানা আক্তার রুপা, আমিন আজাদ, দুলারী, সিরাজ হায়দার, রাতিন, আকতারি বেগম ডলি, লিটন খন্দকার এবং একটি বিশেষ চরিত্রে পরিচালক মামুন খান। ছবিতে ৬টি গান রয়েছে। কিশোর শাহিনের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, কনা, রূপম, এস আই টুটুল ও ন্যান্সি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ