1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

মৌলভীবাজার উপনির্বাচন : ৬-৭ নভেম্বর ফরম ছাড়বে আ’লীগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ২৩৬ Time View

মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা আগামী ৬ ও ৭ নভেম্বর দলীয় মনোনয়নের দলীয় ফরম ছাড়বে। অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীরা দলীয় প্রার্থীরrqfdf এ দুদিন আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। রবিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ ও ৭ নভেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং আগামী ৮ নভেম্বর রবিবার দুপুর ২টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে। মনোনয়নের আবেদনের জন্য নির্ধারিত ফি ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
রবিবার সন্ধ্যায় গণভবেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আলাউদ্দীন আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন। পক্ষান্তরে আগামী ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ