1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

বিলের দখল নিয়ে গোলাগুলিতে নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ২১৪ Time View

সিলেটের কোম্পানীগঞ্জে দুলাইন বিলের দখল নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জের বাতুমারা গ্রামের আবদুল খালেক (৫০) ও শেখ ফরিদ মিয়া (৪৫)। তাঁরা ছিলেন ওই বিলের পাহারাদার। লাশ দুটি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। বন বিভাগ ও উপজেলা জলমহাল কমিটি একই জলমহাল (দুলাইন বিল) দুই পক্ষকে ইজারা দেওয়ায় দখল প্রতিষ্ঠা নিয়ে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ