1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শহিদ-অভিষেকের করবা চৌথের গিফট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ২৮৪ Time View

প্রথমজন একেবারে নববধূ, তবে অন্যজন বেশ পুরাতন হলেও দর্শক মহলে অধিক আলোচিত। 10এই দুজন হলেন মীরা রাজপুত কপূর ও ঐশ্বর্যা রাই বচ্চন। এদের দু’জনের মধ্যে যে বিশেষ মিলটা রয়েছে সেটা হল, তারা উভয়েই বেশ নিষ্ঠাভরে পালন করেন করবা চৌথ। অন্যদিকে তাঁদের স্বামীদেরও করবা চৌথ নিয়ে উৎসাহের অন্ত নেই। ফলে এ বিশেষ উৎসবে স্ত্রীদের কি উপহার দেবেন সেটাও প্রায় রেডি করে ফেলেছেন তারা।
প্রথম করবা চৌথ নিয়ে দারণ উৎসাহী মীরা। গায়ে তার এখনও নতুন বউয়ের গন্ধ লেগে আছে। বিয়ের হানিমুন পিরিয়ড। তাই গত এক সপ্তাহ ধরেই নাকি করবা চৌথ পালনের উত্তেজনায় ঘুম হচ্ছে না মীরার। হাবি ডার্লিং শহিদ তাই এই দিনটা কাজ থেকে ছুটিই নিয়ে নিয়েছেন। গোটা দিন বউয়ের সঙ্গেই কাটাবেন তিনি। এটাই মীরাকে তাঁর ফার্স্ট করবা চৌথ গিফট।
অপরদিকে ঐশ্বর্যার সংস্কার প্রীতির কথা সবারই জানা। লন্ডনে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং-এ ব্যস্ত সময় পার করলেও করবা চৌথের কথা কিন্তু এক মুহূর্তের জন্যও ভোলেননি। নিয়ম করে উপোস রেখে চাঁদ দেখে তবেই তিনি জলস্পর্শ করবেন। আর বউয়ের এহেন পতি প্রেমে অভিষেক কি আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন? তাই তিনিও বাক্স-প্যাঁটরা গুছিয়ে চললেন লন্ডন। মিস ওয়ার্ল্ড বউকে সারপ্রাইজ দিতে হবে যে! (সূত্র: আনন্দবাজার)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ