1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সিরিয়া নিয়ে পশ্চিমাদের আলোচনায় ইরানকেও ডাকা হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ১৩৬ Time View

সিরিয়া যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে যোগ দিতে প্রথমবারের 4মতো ইরানকেও আমন্ত্রণ জানানো হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই খবরটি নিশ্চিত করেছে। তবে আগামীকাল ভিয়েনায় শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান থেকে আদপেই কেউ অংশ নেবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, তাদের আমন্ত্রণ জানানো হবে বলে আশা করছি, তবে ভিয়েনায় কালকের এই সংলাপের আমন্ত্রণ তারা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, এবং ইউরোপ ও আরবের কূটনীতিকরা এই আলোচনায় যোগ দেবেন বলে কথা রয়েছে। সিরিয়া নিয়ে এর আগের সব মধ্যস্থতার চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তবে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক বলছেন, এবার প্রথমবারের মতো একটি সমাধানের আশা তৈরি হয়েছে।
সিরিয়ায় চলমান সংঘর্ষে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষের শক্তি ইরান এবং কালকের বৈঠকে যারা অংশ নেবেন তারা বরাবরই সিরিয়ায় তেহরানের ভূমিকার সমালোচনা করে আসছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ