1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

মেক্সিকোতে শক্তিশালী হারিকেনের আঘাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ১২৯ Time View

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় গতকাল শুক্রবার শক্তিশালী সামুদ্রিক ঝড় 8(হারিকেন) প্যাট্রিসিয়া আঘাত হেনেছে। আবহাওয়াবিদেরা বলছেন, ঘূর্ণিঝড়টি ৫ মাত্রার। শক্তির দিক থেকে এটি রেকর্ড ভঙ্গকারী।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের জালিসকো রাজ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। প্রবল বর্ষণের সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যায়। এতে গাছপালা উপড়ে পড়ে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে। সাগর তীরের হোটেলগুলো থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতীয় পানি কমিশনের পরিচালক রবার্তো রামিরেজ মেক্সিকোর মিলেনিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সেখানকার গুরুত্বপূর্ণ বন্দর মানজানিলো থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে এমিলিয়ানো জাপাতা শহরে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো রেডিও ফর্মুলাকে বলেন, তাঁরা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছেন। তবে প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ