1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

লিসবন বিমানবন্দরের টিভিতে নীলছবির প্রদর্শন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ১৮৭ Time View

ভিড়ে ঠাসা বিমানবন্দরের টেলিভিশন স্ক্রিনে আচমকা ভেসে ওঠা অশ্লীল ছবি দেখে চমকে 6উঠলেন যাত্রীরা। অস্বস্তিকর সেই পরিস্থিতির ভিডিও তুলে ইউটিউবে পোস্ট করলেন তাদেরই একজন। এর পরেই বিশ্বের তাবড় সব গণমাধ্যমের চোখ সেই ভিডিওর দিকে। কয়েক মুহূর্তে ভিউর সংখ্যা ছাড়াল কয়েক হাজার থেকে কয়েক লক্ষ্য।
ঘটনাটি ঘটেছে পর্তুগালের লিসবন বিমানবন্দরে। মাঝরাতে হঠাৎ লাউঞ্জের টিভি সেটে চলে উঠল পর্নোগ্রাফি। মহা বিড়ম্বনায় পড়লেন অপেক্ষারত যাত্রীরা। ঠিক কী ঘটেছিল এদিন? ব্যাগেজ ক্যারাউজালে থাকা একটি টিভি স্ক্রিন, যেখানে বিমান চলাচলের খুঁটিনাটি তথ্য সরবরাহ করা হয়। সেখানে আচমকা শুরু হয়ে গেল পর্নোগ্রাফি প্রদর্শনী। অস্বস্তিকর পরিস্থিতি বহাল থাকল বেশ কয়েক মিনিট। এরপর এক বিমানবন্দর কর্মীর নজরে বিষয়টি পড়ায় হইচই শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল টিভি সেটটি।
এদিকে গোটা ঘটনা নিজের স্মার্টফোন ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন এক যাত্রী। তিনিই ইউটিউবে বিমানবন্দরের ঘটনার ক্লিপিংস পোস্ট করে দেন। কিন্তু কীভাবে বিমানবন্দরের ডিসপ্লে স্ক্রিনে আচমকা পর্নোগ্রাফি হানা দিল? লিসবন বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, টেলিভিশন সেটটি এক পর্তুগিজ বিনোদন চ্যানেলের সঙ্গে টিউনড হয়ে যাওয়াতেই বিপত্তি ঘটে। ইয়াহু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়। এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।’ তবে তিনি কথা দিয়েছেন, ভবিষ্যতে এমন ভুল এড়াতে সতর্ক হবে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ