1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

এই প্রথম ঊর্মিলা শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ২৬৭ Time View

মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর চলতি বছরের ২৯ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছেন । 11বিয়ের পর এটাই তার প্রথম পূজা। প্রতি বছর পূজার আনন্দ উদযাপন করতে, বাবা মা ও পরিবারের অন্যদের সঙ্গে থাকতেন ঊর্মিলা। তবে এবার আর পরিবারের সঙ্গে নেই তিনি। আছেন স্বামী জয়দ্বীপ সিনহা রায়ের সঙ্গে। স্বামীর সঙ্গে প্রথম পূজা- এ নতুন এক অভিজ্ঞতা। নতুন জায়গা। স্বামীর সঙ্গে বিশেষ এ উৎসবে দারুণ সময় কাটাচ্ছেন ঊর্মিলা। আর সেটা লক্ষ্য করা গেছে ঊর্মিলার ফেসবুক ওয়ালে। উৎসব উদযাপনের সব ছবি প্রতিনিয়ত সেখানে পোস্ট করেছেন এ অভিনেত্রী। এদিকে বর্তমানে একাধিক ধারাবাহিকে দেখা যাচ্ছে ঊর্মিলাকে। এর মধ্যে রয়েছে এনটিভিতে প্রচার চলতি ‘ফ্যামিলি প্যাক’ ও ‘একদিন ছুটি হবে’। এ ছাড়া তার অভিনীত ‘মেঘে ঢাকা শহর’ নামের একটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে। পূজা শুরুর আগে বেশ কিছু খণ্ডনাটকের কাজও করেছেন ঊর্মিলা। তবে সেগুলো এখনও প্রচারে আসেনি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বেশ উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন ঊর্মিলা। তবে এখনও বড় পর্দায় দেখা যায়নি তাকে। অবশ্য ভাল গল্প, চরিত্র ও বড় বাজেটের ছবি হলে চলচ্চিত্রেও অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে ঊর্মিলা বলেন, চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম এখানে কাজ করতে হলে আরও পেশাদার হতে হয়। আমি জানি না কতটুকু পেশাদার হতে পেরেছি। তবে নিজেকে প্রস্তুত করছি। আর সে সঙ্গে অপেক্ষায় আছি, একটি ভাল চিত্রনাট্যের। পাশাপাশি ছবির ভাল বাজেট থাকতে হবে। এসবের সমন্বয় হলে কাজ শুরু করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ