1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক দিনের আয় ৮ কোটি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ২০৮ Time View

জনপ্রিয় মার্কিন পপ সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। মাত্র ২৫ বছর বয়সেই সারাবিশ্বে ব্যাপক 10জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি নাম লেখাচ্ছেন বিভিন্ন রেকর্ডের পাতায়। এবার তারই ধারাবাহিকতায় গড়লেন নতুন রেকর্ড। বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী সঙ্গীতশিল্পী হওয়ার রেকর্ড গড়লেন সুইফট।
সুইফট প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার আয় করছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকা! এছাড়া গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার আয় করেছেন সুইফট। বাংলাদেশি টাকায় প্রায় ২৪৬ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার টাকা! আর এই আয় এসেছে তার নতুন স্টুডিও অ্যালবাম ‘নাইনটিন এইটি নাইন’ বিক্রি, কনসার্ট ও বিজ্ঞাপনী চুক্তি থেকে। সম্প্রতি সানডে এক্সপ্রেস ‘ব্যাড ব্ল্যাড’ গানের তারকার আয়ের এই খবর ফাঁস করেছে।
এ সম্পর্কে লস অ্যাঞ্জেলেসভিত্তিক মিডিয়া বিশ্লেষক মাইক রাইয়া বলেন, সঙ্গীত ব্যবসায় চাঙা বাণিজ্যের ঝড় ওঠানোর জন্য গুরুত্বপূর্ণ শিল্পী এখন ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন। সঙ্গীত শিল্পে অন্য সবার চেয়ে সব দিক থেকেই এগিয়ে আছেন তিনি। বলা যায়, বর্তমানে বিনোদনের পরাশক্তিতে রূপান্তরিত হয়েছেন সুইফট।
উল্লেখ্য, এর আগে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার তারকা দম্পতির তালিকায় এক নম্বরে স্থান করে নিয়েছেন টেলর সুইফট ও তার প্রেমিক ক্যালভিন হ্যারিস। যদিও তাদের প্রেমিক দম্পতিও বলা যায়। কারণ, দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ