1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কপু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ১৯৭ Time View

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কপু। আজ রবিবার ভোর ৪টার দিকে রাজধানী ম্যানিলা 5থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্গম উপকূলীয় শহর কাসিগুরানে কপু আঘাত হানে। এ সময় বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে ৬ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কাউন্সিল ডিজেডবিবি রেডিওকে জানিয়েছে, ‘এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। আমরা আশা করছি এটা শিগগিরই এ দেশকে অতিক্রম করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্দ্রার পামা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বহু ঘরবাড়ি ল-ভ- হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, গাছপালা উপড়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এছাড়া উত্তরপূর্বাঞ্চলীয় লুজনের মূল ভূ-খণ্ডে দশ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। টাইফুন ‘কপু’ স্থানীয়ভাবে ‘লান্দো’ নামে পরিচিত।
প্রসঙ্গত, ২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের তাণ্ডবে সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ