1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে সালমানের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ নিম্নচাপ দুর্বল হলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস বিএনপির সাথে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: উপদেষ্টা জাহেদ হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস অ্যানথ্রপিকের আইপিও: ২ ট্রিলিয়ন ডলারের মূল্যায়নের সম্ভাবনা

নিখোঁজ শিক্ষার্থীদের স্মরণে মেক্সিকোর রাস্তায় জনতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৩ Time View

মেক্সিকো থেকে ৪৩জন শিক্ষার্থীর হারিয়ে যাওয়ার ঘটনার এক বছর পূর্তিতে তাদের পরিবারের asduiajskdaসদস্যরা আজ রাজধানীতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। ন্যায়বিচারের দাবিতে হারিয়ে যাওয়া সন্তানদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আসেন বাবা-মায়েরা। প্রতিবাদ হিসেবে তারা ২৩ ঘণ্টা উপোষ করেন। তাদের সাথে যোগ দেন হাজারো মানুষ।
দেশটির সরকার বলছে, একটি অপরাধী চক্র ঐসব শিক্ষার্থীকে হত্যা করে পুড়িয়ে ফেলেছিল।
বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, এই শিক্ষার্থীরা না বুঝেই মাদক বহনকারী একটি বাসের নিয়ন্ত্রণ নিলে, অপরাধী চক্র তাদের হত্যা করে এবং সরকার তাদের বাঁচাতে কিছুই করেনি।
এই ঘটনার তদন্ত ভার আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে বিশেষ বিভাগকে দেয়ার দাবি জানিয়েছে নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মায়েরা।
হোসে এঞ্জেল নাম নিখোঁজ এক ছাত্রের বাবা বর্ণাঢ্য সান্টোস কাম্পোস বিবিসিকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা না যাবে, ততক্ষণ তাদের আন্দোলন চলবেই।
তিনি বলেন, যতক্ষণ তারা আমাদের নিখোঁজ সন্তানদের ফিরিয়ে দিতে না পারবে, অথবা এ বিষয়ে কোনও সদুত্তর না দেবে, ততক্ষণ এই লড়াই চলবে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ