1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে সালমানের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ নিম্নচাপ দুর্বল হলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস বিএনপির সাথে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: উপদেষ্টা জাহেদ হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস অ্যানথ্রপিকের আইপিও: ২ ট্রিলিয়ন ডলারের মূল্যায়নের সম্ভাবনা

‘হজে ৭০০ মানুষের মৃত্যু ছিল তাদের নিয়তি’!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন-আবদুল্লাহ আল-শেখ হজের সময় পদদলিত a8s6dyasjkdasহয়ে ৭ শোর বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে ‘মানুষের নিয়ন্ত্রণের বাইরে’ বলে বর্ণনা করেছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে তিনি বলেন, ‘এদের ভাগ্য এবং নিয়তিতে যা লেখা ছিল, তা ছিল অবশ্যম্ভাবী। এজন্যে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রী দোষী হতে পারে না।’
ইরান এবং আরও কয়েকটি দেশ এই ঘটনায় গাফিলতির অভিযোগে এনে সৌদি কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ঐ ঘটনায় এ পর্যন্ত ৭শোর বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা ৮শোর বেশি।
এদিকে ১ জন সৌদি যুবরাজের গাড়ী বহরের জন্য রাস্তা বন্ধ রাখার কারণেই সেদিন ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা এবং পদদলনের ঘটনা ঘটে বলে যে অভিযোগ উঠেছে তাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
লন্ডনে সৌদী রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াফ আল সউদ এক বিবৃতিতে এরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কী এর আগে সুনির্দিষ্টভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কারণ সৌদি আরবের উর্ধ্বতন ব্যক্তিরা কখনোই ঐ এলাকায় গাড়ি নিয়ে যান না।’
ইরান পন্থী টেলিভিশন চ্যানেল ‘প্রেস টিভি’ এবং লেবাননের ‘আদিয়ার’ টিভি এই গুজব ছড়াচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
প্রসঙ্গত, সৌদি আরবের বাদশাহ সালমান ইতোমধ্যে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ