1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে সালমানের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ নিম্নচাপ দুর্বল হলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস বিএনপির সাথে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: উপদেষ্টা জাহেদ হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস অ্যানথ্রপিকের আইপিও: ২ ট্রিলিয়ন ডলারের মূল্যায়নের সম্ভাবনা

সিংহের সঙ্গে এক ফ্রেমে অক্ষয়!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০০ Time View

এক সময় গুপি-বাঘা অনস্ক্রিনে বাঘ মামার পায়ে পড়েছিলেন। দেবও ‘চাঁদের পাহাড়’ ছবিতে 'asdouasআফ্রিকায় গিয়ে সিংহের সঙ্গে লড়াই করেছেন। বলিউডেও অমিতাভ বচ্চন লড়েছেন বাঘ, কুমিরের সঙ্গে। এ বার সেই তালিকায় নাম লেখালেন অক্ষয় কুমার। তার আসন্ন ছবি ‘সিং ইজ ব্লিং’এ সিংহের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে তাকে। কেমন ছিল সিংহের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা? অক্ষয়ের কথায়, ‘আমরা কেপটাউনে শুটিং করেছি। দারুণ লেগেছে।’
জানা গিয়েছে শুটিংয়ের মধ্যে পশুরাজের মেজাজ সামলে রাখা বেশ কঠিন ছিল। তার কাণ্ড-কারখানায় বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন নায়ক। তিনি জানিয়েছেন, ‘একদিন শট চলাকালীন মুসাফা বেশ রেগে যায়। সঙ্গে সঙ্গে সামনে রাখা একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে। ট্রেনার সামনে থাকলেও সে দিন সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলাম।’
কিন্তু কেন রেগে গিয়েছিল মুসাফা? জানা গিয়েছে, সে দিনের শুটিংয়ে তার চারিদিকে ছিল আয়না। ফলে যত বার সে আয়না দেখছে তত বার সে ভাবছিল আরও অনেক সিংহ রয়েছে সেখানে। আর তাতেই রেগে যায় সে।
এই ছবিতে এক চিড়িয়াখানায় নিরাপত্তা কর্মীর ভুমিকায় অভিনয় করছেন অক্ষয়। প্রথম বার তাঁর বিপরীতে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে৷ আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ