1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

গ্রানাডাকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৭ Time View

লা লিগার চতুর্থ ম্যাচে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ১মাত্র গোলে গ্রানাদাকেasudyasjd হারিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি।
নিজের সেরা ফর্মে রয়েছেন রিয়ালের রোনালদো। সর্বশেষ দুই ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেন তিনি। তবে, গ্রানাডার বিপক্ষে ম্যাচে গোলের জন্য লড়তে হয় সিআর সেভেনকে। তারপরও প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি পর্তুগিজ তারকা।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৫ মিনিটে। ইসকোর অ্যাসিস্ট থেকে গোল করেন ফরাসি তারকা বেনজেমা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ম্যাচের শুরু দাপট বজায় রেখেছিল রাফায়েল বেনতিজের শিষ্যরা। ঊনবিংশ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেন রোনালদো। তবে তার ডান পায়ের শটটি ঠেকিয়ে দেন গ্রানাদা গোলরক্ষক। আট মিনিট পর ম্যাচের এ পর্যন্ত সবচেয়ে ভালো সুযোগটি পান তিনবারের বর্ষসেরা তারকা। গোল করার মতো জায়গাতেই ছিলেন তিনি, কিন্তু শট না নিয়ে তিনি পাস দেন বেনজেমাকে। সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন ফরাসি এই স্ট্রাইকার।
৩৬তম মিনিটে রোনালদোর জন্য বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ইসকোর ক্রসে নেওয়া তার শট ভাগ্যের ফেরে ফিরে আসে।
তিন মিনিট বাদে দারুণ এক প্রতি আক্রমণ থেকে রিয়ালকে চমকে দেওয়ার সুযোগ পেয়েছিল গ্রানাদা। গোলমুখে বল পেয়ে যান ইসাক সাকচেস, কিন্তু রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় গোল পাননি তিনি।
বাকি সময়েও মাঠে আধিপত্য ধরে রাখে রোনালদো-মদ্রিচরা। ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগও পেয়েছিল তারা, কিন্তু সাফল্য মেলেনি।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৯, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ