1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

ভিদালকেই সমর্থন গার্দিওলার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৩ Time View

কাব লিজেন্ড ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সমালোচনার পরও শুক্রবার মিডফিল্ডার আর্তুরো ভিদালের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা।a8sduasd

বুন্দেজলীগায় প্রামস্টাডে ম্যাচের আগে গার্দিওয়ালা বলেন, ‘মি: বেকেনবাওয়ারের সঙ্গে আমি এক মত নই। আর্তুরোর খেলায় আমি খুবই সন্তষ্ট। চলতি মৌসুমে সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হবে।

চ্যাম্পিয়ন্স লীগে বুধবার অলিম্পিয়াকোসের বিপক্ষে বায়ার্নের ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে ভিদাল ঠিকমত সারা মাঠে দৌঁড়ে খেলেননি বলে সমালোচনা করেন বেকেনবাওয়ার।

বেকেনবাওয়ারের অভিযোগ, ‘আমরা তার (ভিদাল) কাছ থেকে এমনটা আশা করিনি। অবশ্যই তার আরো ভাল খেলা উচিত ছিল।’

‘তোমার পাস ভুল হতে পারে এবং কঠিন অবস্থার মধ্যে তাকালে তুমি হারতে পার। তবে তোমাকে তোমার পুরোটা ঢেলে দিতে হবে।’

তবে খোলোয়াড় ও কোচ হিসেবে পাঁচ বার বায়র্নের হয়ে বুন্দেজলীগার শিরোপা জয় করা বেকেনবাওয়ারের এ অভিযোগ একদম মানতে নারাজ গার্দিওয়ালা।

মধ্য সপ্তাহে ইনজুরিতে পড়ার কারণে ভিদাল, রবার্ট লিওয়ানডোস্কি এবং জাবি আলনসোকে আগামী ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়া সম্পর্কে কথা বলতে আগ্রহী গার্দিওলা বলেন, ‘পরিসংখ্যানে আমার আগ্রহ নেই।’

স্প্যানিশ এ কোচ আরো বলেন, ‘তাদের ইনজুরি মারাত্মক নয়, কিন্তু তাদেরকে পাওয়া যাবে কিনা আমি নিশ্চিত নই।’ -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ