1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

স্বপ্নের রাজপুত্রের দেখা পেলেন সাইনা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৭ Time View

শহরে আসছেন ছোটবেলার ‘ক্রাশ’, তার সঙ্গে দেখা করার সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই as8ydausd‘দিলওয়ালে’র শুটিংয়ে হোমটাউন হায়দরাবাদে শাহরুখ খানের আসার খবর শুনে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাইনা নেহওয়াল। আর তা জানতে পেরে ‘দিলওয়ালে’র সেটেই সাইনাকে ডেকে নিলেন বাদশা। স্বপ্নের রাজপুত্রের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা। কিং খানের সঙ্গে ছবি তুলে সাইনা তা শেয়ারও করেছেন টুইটারে। সঙ্গে লিখেছেন, ‘ওহ মাই গড! শাহরুখ স্যার এত ভালো মানুষ। খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা করে। আমার দিনটাই সুন্দর করে দিলেন আপনি।’

হায়দরাবাদে শাহরুখের আসার খবর শুনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা সাইনা আগেই টুইটারে জানিয়েছিলেন। সেই ইচ্ছা যে শাহরুখ নিজেই পূরণ করবেন তা ভাবেননি সাইনা। এর আগে ছবির নায়িকা কাজলের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘কাজলের খুব বড় ভক্ত আমি।’ রোহিত শেট্টি পরিচালিত কমেডি ড্রামা ‘দিলওয়ালে’ মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ