1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

সুন্নি গোষ্ঠীর ফতোয়ার মুখে এ আর রহমান ও মাজিদ মাজিদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৯ Time View

মুম্বইয়ের সুন্নি মুসলিম গোষ্ঠী ‘রাজা আকাডেমি’র ফতোয়ার মুখে পড়লেন অস্কারজয়ী সঙ্গীত uaoskdas'dপরিচালক এ আর রহমান ও ইরানের প্রখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। তাদের যৌথ উদ্যোগে তৈরি হজরত মহম্মদের জীবনীনির্ভর ছবি ‘মহম্মদ-মেসেঞ্জার অফ গড’-এর প্রেক্ষিতেই এ ফতোয়া। রহমান ও মাজিদির ধর্ম ও তাদের বিবাহ নিয়েই প্রশ্ন তুলেছে ওই সুন্নি গোষ্ঠী।
গোষ্ঠীর দাবি, হজরতের জীবনের ওপর ছবি তৈরি করা এবং মুসলিম নন এমন অভিনেতাদের ছবিতে কাজ করে আসলে ইসলাম ধর্মকেই বিদ্রুপের মুখে ঠেলে দিয়েছেন ছবি নির্মাতারা। হজরতের জীবন নিয়ে পরিকল্পিত ট্রিলজির এটিই প্রথম ছবি। মাজিদ মাজিদি ও এ আর রহমানের যৌথ উদ্যোগে তৈরি এ ছবিতে হজরতের ভূমিকায় অভিনয় করেছে এক শিশু অভিনেতা। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি ওই গোষ্ঠীর। ছবিটির বিরুদ্ধে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ জানিয়েছে সংস্থাটি। ছবির সঙ্গে যুক্ত সকলের শাস্তিও দাবি করেছে তারা। হাজি আলিগ দরগা মসজিদের ইমামের কাছেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছে তারা। রাজা আকাদেমির সাধারণ সম্পাদক সৈয়দ নুরির কথায়, তারা বেশ কিছুদিন ধরেই ছবিটির বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েও এসেছেন। কিন্তু ছবির নির্মাতা ও ইরান সরকার তাঁদের অভিযোগে কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়েই ফতোয়া জারির পথ বেছে নিতে হয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ