1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

পড়াশুনায়ও সফল মালালা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ২০১ Time View

লেখাপড়ায়ও দারুন সফলতা পেয়েছেন সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কেবল নারী শিক্ষা নিয়েই নয়, নিজের শিক্ষা জীবনেও সম্পূর্ণ মনোযোগী তারই প্রমাণ তার পরীক্ষায়। জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষায় দারুণ ফল করেছেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের ১৮ বছর বয়সী এ কর্মী। ৬টি বিষয়ে এ+ ও ৪টিতে এ গ্রেড পেয়ে পাস করেছেন মালালা।rgere
প্রসঙ্গত পাকিস্তানের সোয়াত উপত্যকায় বসবাস করার সময় বিবিসি উর্দু ওয়েবসাইটে মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে লেখালেখি করার কারণে তালেবানদের বিরাগভাজন হন মালালা। ২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ মালালা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। বর্তমানে পরিবারের সাথে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।
বিবিসি জানিয়েছে, টুইটারে মালালার এ সাফল্যের খবর দিয়েছেন তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। মেয়ের এ সাফল্যে তিনি ও তার স্ত্রী গর্বিত বলে জানান জিয়াউদ্দিন। বর্তমানে বার্মিংহামের এজবাস্টন উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করছেন মালালা। গণিতসহ বিজ্ঞানের সব বিষয় ও ধর্মীয় শিক্ষায় এ+ পেয়েছেন মালালা। এছাড়া ইতিহাস, ভূগোল, ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যে এ পেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ