1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

লন্ডনে ফের চালু হচ্ছে ইরানি দূতাবাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ২০৮ Time View

ইসলামী প্রজাতন্ত্র ইরান লন্ডনে ফের দূতাবাস চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল রবিবার লন্ডনে এক অনুষ্ঠানের sfvsvsdআয়োজন করা হয়েছে। তাতে ব্রিটেনে নিযুক্ত ইরানের অনাবাসিক চার্জ দ্যা অ্যাফয়ার্স মোহাম্মাদ হাসান হাবিবুল্লাহজাদেহ এবং ইরান ও ব্রিটেনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
এদিকে আজ শনিবার তেহরানে ব্রিটেনের দূতাবাস আবার চালু করার কথা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড তেহরান সফরে এসে দূতাবাস উদ্বোধন করবেন। দূতাবাস চালু করার মধ্য দিয়ে ইরান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে দুই দেশের মধ্যকার ভিসা জটিলতারও নিরসন হবে।
অন্যদিকে ২০১১ সালে ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটেনও তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিবাদে তেহরানের ব্রিটিশ দূতাবাসে চড়াও হয় একদল ইরানি তরুণ। ওই ঘটনার পর ব্রিটেন তেহরানে দূতাবাস বন্ধ করে দেয়। তারপর ইরানও লন্ডনে দূতাবাস বন্ধ করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ