1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী নগরীর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’ নান্দনিকের ৪৯ বছর পূর্তিতে নাটক ও সিনেমার প্রদর্শনী ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯০০০ বিশ্ব পরিসংখ্যান দিবস আজ নেতৃত্বের রেকর্ড গড়ে বাংলাদেশের অপেক্ষায় রেহমাত বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার সম্ভাবনা নিয়ে বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ আয়োজন আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের ডলারের দাম বৃদ্ধি ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশ্যে বাসে রওনা হওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

পরে বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় একটি মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরে রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ